এনইভি’র দখলে চীনের গাড়ীর বাজার

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

এনইভি’র দখলে চীনের গাড়ীর বাজার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

Google News
এনইভি’র দখলে চীনের গাড়ীর বাজার

চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তথ্য অনুযায়ী গেল আগস্টে চীনের গাড়ির বাজারে নতুন শক্তির যান বা এনইভির আধিপত্য আরও মজবুত হয়েছে। মোট বিক্রীত নতুন গাড়ির রেকর্ড ৬০ দশমিক ৬ শতাংশই ছিল বৈদ্যুতিক ও হাইব্রিডসহ বিভিন্ন এনইভি। 

একই মাসে চীনে এনইভির গাড়ির উৎপাদন ১ দশমিক ৬৫ মিলিয়ন ও বিক্রি পৌঁছেছে ১ দশমিক ৬৪ মিলিয়ন ইউনিটে। যা বছরে যথাক্রমে বেড়েছে ১৮ দশমিক ৯ শতাংশ এবং ১৭ দশমিক ৮ শতাংশ।

চীন মোট ১০ দশমিক ১০ লাখ ইউনিট গাড়ি রফতানি করেছে, যা আগের বছরের তুলনায় ৬৫ দশমিক ৩ শতাংশ বেশি। এ নিয়ে টানা তিন মাস চীনের রফতানি ১০ লাখের কোটা ছাড়াল।

মোট রপ্তানির মধ্যে এনইভি’র পরিমাণ ছিল ৫ লাখ ২৬ হাজার ইউনিট। টানা তিন মাস ধরে চীনের মোট গাড়ি রফতানির অর্ধেকেরও বেশি দখলে আছে এনইভি’র। 
সিএএম’র উপ মহাব্যবস্থাপক চেন সিহুয়া মন্তব্য করেছেন যে, রপ্তানির কাঠামোর এই মৌলিক পরিবর্তন নির্দেশ করে যে চীনের গাড়ি রফতানি এখন এনইভি কেন্দ্রিক মডেলের দিকে মোড় নিয়েছে এবং চীন ইলেকট্রিক প্রযুক্তির সাহায্যে বৈশ্বিক বাজারে নতুন স্থান তৈরি করছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের