মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সানিয়ার শেষ ম্যাচের পর মালিকের আবেগঘন পোস্ট

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ২৮ জানুয়ারি ২০২৩

Google News
সানিয়ার শেষ ম্যাচের পর মালিকের আবেগঘন পোস্ট

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে হেরে গিয়ে গ্র্যান্ড স্ল্যামকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। ভারতীয় সময় সকালে শেষ হয়েছে সেই ম্যাচ। সেই ম্যাচের প্রায় দশ ঘণ্টা পরে স্ত্রী সানিয়াকে শুভেচ্ছা জানালেন শোয়েব মালিক। পাকিস্তানের ক্রিকেটার জানিয়েছেন, স্ত্রীর কৃতিত্বে তিনি গর্বিত।

ভারতের এই তারকাকে শেষ ম্যাচে উৎসাহ দিতে মেলবোর্ন পার্কে অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। তারা উৎসাহ দিয়ে গেছেন। কিন্তু পারেননি তাদের মুখে হাসি ফুটাতে। তবে স্বামী মালিক তাকে নিয়ে গর্ববোধ করছেন। স্ত্রী প্রশংসা করলেন টুইট করে।

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে থাকা মালিক টুইটারে লিখেছেন, ‘ক্রীড়াঙ্গনে সব নারীদের জন্য তুমি অনেক বেশি আশার আলো। তোমার ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছো, তার জন্য গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। শক্তিশালী থেকে এগিয়ে যাও। একটি অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য অনেক অভিনন্দন।’

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536