সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সংস্কৃতি ও পর্যটনের মেলবন্ধনে পিংইয়াও চলচ্চিত্র উৎসবে পর্যটকদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Google News
সংস্কৃতি ও পর্যটনের মেলবন্ধনে পিংইয়াও চলচ্চিত্র উৎসবে পর্যটকদের

জমে উঠেছে চীনের শানসি প্রদেশের প্রাচীনতম নগরী চলমান ১০ম পিংইয়াও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত বৃহস্পতিবার শুরু হওয়া সাত দিনব্যাপী এই আয়োজন ঘিরে ঐতিহাসিক শহরটিতে এখন দেশি-বিদেশি পর্যটক ও চলচ্চিত্রপ্রেমীদের ঢল। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পণ্যের বিক্রি বেড়েছে রেকর্ড পরিমাণে।

এ বছর চীনের মিড-ওটাম ফেস্টিভাল বা মধ্য-শরৎ উৎসবের ছুটির সাথে চলচ্চিত্র উৎসবটি একই সময়ে শুরু হওয়ায় দর্শনার্থীদের আনন্দে যোগ হয়েছে নতুন মাত্রা। চলচ্চিত্রপ্রেমীরা সারাদিন সিনেমা দেখার পাশাপাশি শহরের প্রাচীন স্থাপত্য ঘুরে দেখছেন, স্থানীয় খাবারের স্বাদ নিচ্ছেন এবং সিনেমা-ভিত্তিক স্মারক ও গ্যাজেট কিনছেন।

২ হাজার ৭০০ বছরেরও বেশি পুরনো মিং ও ছিং রাজবংশের সংরক্ষিত ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত পিংইয়াও। ২ দশমিক ২৫ বর্গকিলোমিটার এলাকার এই প্রাচীন শহরটিতে ৩০০টিরও বেশি সাংস্কৃতিক প্রত্নতত্ত্ব এবং প্রায় ৪ হাজার ঐতিহ্যবাহী ভবন রয়েছে, যা ১৯৯৭ সালে ইউনেস্কোর 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে স্বীকৃতি পায়।

নিজেদের হাজার বছরের পুরনো ঐতিহ্য রূপালি পর্দার জাদুতে তুলে ধরার অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছে পিংইয়াও। উৎসবের কারণে শহরের স্থানীয় আবাসন, পরিবহন, রন্ধনশিল্প ও বিনোদন খাত এখন অর্থনৈতিকভাবে বেশ চাঙ্গা।  

শিল্প ও সংস্কৃতির এমন মেলবন্ধন স্থানীয় অর্থনীতিতে গতি ফিরিয়ে আনার পাশাপাশি প্রাচীন এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলে ধরছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536