রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

চীন-আফ্রিকা সম্পর্কে গতি আনছে ডিজিটাল বাণিজ্য ও এআই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Google News
চীন-আফ্রিকা সম্পর্কে গতি আনছে ডিজিটাল বাণিজ্য ও এআই

দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চীন-আফ্রিকা অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌয়ে পঞ্চম গ্লোবাল ডিজিটাল ট্রেড এক্সপোতে ‘চীন-আফ্রিকা অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা: অগ্রগতি ও সম্ভাবনা ২০২৬’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ হয়।

২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ আয়োজনে ডিজিটাল বাণিজ্য ও শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিবেদনে এসেছে, চীন-আফ্রিকা সহযোগিতায় এআই এখন আর ভবিষ্যতের সম্ভাবনা নয়; দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, স্মার্ট কৃষি ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে।

আফ্রিকান ইউনিয়নের চীনে স্থায়ী প্রতিনিধি আলহাজি সারজোহ বাহ আন্তঃসীমান্ত ই-কমার্স, ডিজিটাল পেমেন্ট, ডেটা নিরাপত্তা, এআই এবং দক্ষতা উন্নয়নসহ পাঁচটি ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। 

এদিকে, ২০২৫ সালে চীন-আফ্রিকা বাণিজ্য পৌঁছেছে ১৭ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলারে। একই বছর পহেলা মে থেকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা ৫৩টি আফ্রিকান দেশের জন্য শূন্য শুল্ক সুবিধা পুরোপুরি কার্যকর হয়। সূত্র: সিএমজি বাংলা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536