মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ২৯ সেপ্টেম্বর, জীবন সুখের হবে এই ছয় রাশির!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
আজকের রাশিফল ২৯ সেপ্টেম্বর, জীবন সুখের হবে এই ছয় রাশির!

আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ রাশি: অন্যদের সমালোচনার মাধ্যমে অযথা সময় নষ্ট করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। এই রাশির কিছুজন দূরে কোথাও সফরের মাধ্যমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেও লাভবান হবেন। আত্মীয়দের কারণে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।

বৃষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আপনার সৃজনশীল মনোভাবকে হারিয়ে যেতে দেবেন না। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অবসর সময়ে অবশ্যই বেশি করে বই পড়ুন। এর মাধ্যমে আপনি একাধিক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার কাছে আসা ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। এর মাধ্যমে আপনি লাভবান হবেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। সামগ্রিকভাবে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

কর্কট রাশি: একজন বন্ধু আজ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা শেখার জন্য আজ আপনি একটি স্বল্পমেয়াদী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।

সিংহ রাশি: আপনি আজ কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ তাঁদের কোনও পুরনো বন্ধুর মাধ্যমে কিছু ভালো পরামর্শ পাবেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অবিবাহিত হবে। কোথাও সফরের মাধ্যমে আজ আপনি নতুন স্থান দেখতে পারবেন এবং অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ঘটবে। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। কোনও সন্দেহজনক আর্থিক স্কিমে অর্ধ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় পাবেন। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করতে পারেন। অবসর সময়ে আজ আপনি বই পড়তে পারেন অথবা গান শুনতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন।

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। অন্যদের অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজার বদভ্যাসের কারণে আজ আপনি নিজের আত্মীয়দের কাছে সমালোচিত হতে পারেন। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনার মন আজ শান্ত থাকবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে চিন্তা বাড়তে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। সেইসব আত্মীয়দের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেননি। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মেধাকে সঠিকভাবে কাজে লাগান। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবেন।

ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যদি কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মূল্যবান জিনিসপত্রগুলি সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যেতে পারে। বিশেষ করে আপনার মানিব্যাগটি নিরাপদে রাখতে হবে। বাড়িতে আজ আত্মীয়দের আগমন ঘটতে পারে। তাঁদের সঙ্গে দুর্দান্ত সময় অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনার মেজাজ আজ ভালো থাকবে।

মকর রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কোনও কাজে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে যথেষ্ট সময় অতিবাহিত করতে পারবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। কোথাও বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ মার্কেটিং এর কাজে যুক্ত হতে পারেন। অতীতে পরিচিত একজনের সঙ্গে আজ যোগাযোগ বাড়তে পারে। যার ফলে দিনটি স্মরণীয় হয়ে উঠবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536