মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে

টানা দ্বিতীয় কর্মদিবসের মতো বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেল প্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ১০৫.৯১ ডলারে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৩.৩২ ডলারে বিক্রি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ার লক্ষণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই বাজারে তেলের দাম বাড়াতে মূল ভূমিকা পালন করছে।সূত্র: আল জাজিরা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536