সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

যে দল জায়গা করে নিলো প্লে-অফ মঞ্চ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ২২ মে ২০২৩

Google News
যে দল জায়গা করে নিলো প্লে-অফ মঞ্চ

নিশ্চিত হয়েছে আইপিএলের প্লে অফের চার দল

আইপিএলে গতকাল চতুর্থ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফ নিশ্চিত করায় চূড়ান্ত হয়েছে শেষ চারের লাইন আপ। শীর্ষে অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে ধোনির চেন্নাই। আর কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে তিন নম্বর দল হিসেবে প্লে অফে এসেছে লখনৌ সুপার জায়ান্টস। 

তবে সর্বশেষ জায়গাটির জন্য লড়াই ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দিনের প্রথম ম্যাচে গতকাল ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরিতে আট উইকেটের বড় জয় পায় মুম্বাই। কিন্তু তাদের  প্লে-অফ ভাগ্য নির্ভর করছিল বেঙ্গালুরুর ওপর। যদি ম্যাচটিতে কোহলিরা জিতে যায় তাহলে ছিটকে যাবে মুম্বাই। আর গুজরাট জিতলে প্লে-অফে জায়গা হবে মুম্বাইয়ের।

বাঁচা-মরার ম্যাচে হার্দিক পান্ডিয়ার দলের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় কোহলির দল। আর এতে চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিলো পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। 

প্রথম কোয়ালিফায়ার- 

গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, ২৩ মে (মঙ্গলবার), 
এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, 
বাংলাদেশ সময় রাত ৮টা।

এলিমিনেটর- 

লখনৌ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, 
২৪ মে (বুধবার), 
এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই,  বাংলাদেশ সময় রাত ৮টা।

দ্বিতীয় কোয়ালিফায়ার-

প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, 
২৬ মে (শুক্রবার), 
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

ফাইনাল-

প্রথম কোয়ালিফায়ারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল, 
২৮ মে (রোববার), 
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ,  বাংলাদেশ সময় রাত ৮টা।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536