শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

 ঝড়ে লণ্ডভণ্ড বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১২, ১৮ মে ২০২৪

Google News
 ঝড়ে লণ্ডভণ্ড বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু 

বাংলাদেশ বিশ্বকাপ দল যখন হিউস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছায়, তখনও ঘূর্ণিঝড় থামেনি। ঝোড়ো হাওয়াতেও ক্রিকেটারদের বহনকারী বিমানটি নিরাপদে অবতরণ করতে সমস্যা হয়নি। তবে সেই ঝড়ের কারণে শঙ্কায় পড়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এই সিরিজের সবকটি ম্যাচ হওয়ার কথা হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। এটি একটি অস্থায়ী ক্রিকেট কমপ্লেক্স। মুলত এই সিরিজের জন্যই সেটি চটজলদি করে স্থাপন করা হয়েছে। কিন্তু হিউস্টনের ঘুর্ণিঝড়ে সেই স্থাপনা পুরোদুস্তর চুরমার হয়ে গেছে!

ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা তার এক্স একাউন্টে একটি ছবি পোস্ট করে লিখেছেন, '২১ মে থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রর মধ্যকার সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় হয়ে গেছে। অস্থায়ীভাবে নির্মিত প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।'

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসি) অস্থায়ী ডাগআউট এবং ভিআইপি তাবু সহ যে অস্থায়ী অবকাঠামো স্থাপন করা হয়েছিল তার বেশিরভাগই ঘন্টায় ৭৫ মাইল গতির বিধ্বংসী ঘুর্ণিঝড়ে ভেঙ্গেচুরে একাকার! খেলোয়াড়দের ডাগআউট, ভিআইপি টেন্ট, সাইটস্ক্রিনসহ মাঠের সব স্থাপনাই অস্থায়ী। এসব অস্থায়ী স্থাপনাই ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে। এমনকি প্র্যাকটিস নেটও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রচার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডই ঝড়ে উড়ে গেছে। এই পরিস্থিতি জানাচ্ছে এই মাঠে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের আয়োজন অনিশ্চিত!

২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। এই সিরিজের পর টেক্সাসেরই আরেক শহর ডালাসে গ্র্যান্ড প্রেইরি মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের।

১ জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নাজমুল হোসেন শান্তদের। আগামী ৮ জুন ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ কোন কারণে ভেস্তে গেলে বা ম্যাচ সংখ্যা কমে গেলে প্রস্তুতিতে কিছুটা ঘাটতি পড়তে পারে বাংলাদেশের।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536