মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

একদিন আগেই ম্যাচের একাদশ জানিয়ে দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:০৭, ১৯ নভেম্বর ২০২১

Google News
একদিন আগেই ম্যাচের একাদশ জানিয়ে দিল পাকিস্তান

ফাইল ছবি

আগামীকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এদিকে ম্যাচের আগের দিনই আজ (বৃহস্পতিবার) ১২ জনের দল ঘোষণা করেছে পিসিবি।

সফরকারী পাকিস্তান তাদের বিশ্বকাপে একই একাদশ নিয়ে খেলেছে ছয় ম্যাচ। ওই দল থেকে মোহাম্মদ হাফিজ আগে থেকেই সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ১২ জনের মধ্যে বিশ্বকাপ একাদশে থাকা আসিফ আলী ও ইমাদ ওয়াসিমের জায়গা হয়নি।

দলে নতুন করে ঢুকেছেন হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

১ম টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাকিস্তান একাদশঃ 

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536