আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৯ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৩, ৩ জুলাই ২০২৬

Google News
আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোল নিশ্চিত করেছে সুইজারাল্যান্ড। পরের রাউন্ডে সুইসদের প্রতিপক্ষ কলম্বিয়া বনাম ঘানার মধ্যকার বিজয়ী দল। 

ভ্যাঙ্কুভারে ১০ মিেিট লেফট উইং থেকে ইয়োহান মানজাম্বিওর ক্রসে ব্রিল এম্বোলোর গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। বিরতির ঠিক পরপরই ড্যান এনডোয়েলের গোলে ব্যবধান বাড়ার পাশপাশি সুইসদের জয়ও নিশ্চিত হয়। 

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই গোলের একটিতেও কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। 

শেষ ৩২ পর্বে আফ্রিকান দেশ হিসেবে বিদায়ের খাতায় আইভরি কোস্ট, ডিআর কঙ্গো, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকার পাশে নাম লেখালো আলজেরিয়া। একমাত্র মরক্কোই আফ্রিকান অঞ্চল থেকে শেষ ষোলতে উঠেছে। 

এর আগে চারবারের প্রচেষ্টায় কখনই কোন নক আউট ম্যাচে জিততে পারেনি আলজেরিয়া। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের