দেশের ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

Radio Today News

দেশের ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৭, ২৩ মে ২০২৫

Google News
দেশের ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে সকর্তসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের