ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সোমবার,

১৭ আগস্ট ২০২৬,

১ ভাদ্র ১৪৩৩

সোমবার,

১৭ আগস্ট ২০২৬,

১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫০, ১৬ আগস্ট ২০২৬

আপডেট: ২২:৫৬, ১৬ আগস্ট ২০২৬

Google News
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের