রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩০, ২৪ জুন ২০২৪

Google News
ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের অর্ধ বার্ষিক সময়ের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

সোমবার (২৪ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (২৩ জুন) রাজধানীর গুলশানে ইউসিবি ইনভেস্টমেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

তথ্য মতে, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৪ সালের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। অর্থাৎ উল্লিখিত হারে রিটার্ন পাবেন ব্যংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীরা। আর ২৮ ডিসেম্বর পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীদের কুপন পেমেন্ট করা হবে। ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ ঠিক করা হয়নি। কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন পারপেচ্যুয়াল বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536