মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সূচকের উত্থানে শেষ হলো আজকের লেনদেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

Google News
সূচকের উত্থানে শেষ হলো আজকের লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবস। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন অনেকটাই বেড়েছে। আজ ডিএসইতে ৮৯৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আজ (২৭ ফেব্রুয়ারি) ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৫ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৮৩ টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭২ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৬২ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536