মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বাটা সু’র এজিএমের তারিখ পরিবর্তন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১০, ৯ জুন ২০২৪

Google News
বাটা সু’র এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের ৫২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। আগের ঘোষণা অনুসারে, আগামী ১৬ জুলাই (রোববার) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি পরিবর্তন করে আগামী ২৪ জুলাই (সোমবার) এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে। 

রোববার (৯ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত বাটা সুয়ের পরিচালনা পর্ষদের সভায় ১৬ জুলাই এজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। 

কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য কারণে তাদেরকে এজিএমের তারিখ পরিবর্তন করতে হয়েছে। তবে নতুন সময়সূচিতেও ডিজিটাল প্ল্যাটফরমেই এ এজিএম অনুষ্ঠিত হবে। এছাড়া আগে ঘোষিত রেকর্ড তারিখও (১৬ মে) অপরিবর্তিত থাকবে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536