রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৮, ৩০ আগস্ট ২০২১

আপডেট: ০০:০৪, ৩১ আগস্ট ২০২১

Google News
দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

করোনা পরিস্থিতির কারণে দ্বিতীয় দফায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, সুন্দরবন ভ্রমণ নীতিমালা অনুসরণ করে ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত হবে। তবে প্রত্যেকটি লঞ্চ-জাহাজে ৭৫ জন যাত্রী বহন করার কথা বলা হয়েছে। ভ্রমণে অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে।

তিনি জানান, এ সময় সুন্দরবনের করমজল, কটকা, কচিখালী, হরবাড়িয়া, হিরণ পয়েন্ট, দুবলা ও নীলকমলসহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থানে লঞ্চ, ট্যুরবোট, ট্রলারসহ বিভিন্ন নৌযানে যেতে পারবেন দর্শনার্থীরা।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন খুলনার সাধারণ সম্পাদক এম নাজমুল আযম ডেভিড বলেন, করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের ২৬ মার্চ থেকে সুন্দরবন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু পরিস্থিতি কিছুটা শিথিল হলে ২০২০ সালের ১ নভেম্বর থেকে স্বল্প পরিসরে সুন্দরবন ভ্রমণের সুযোগ দেওয়া হয়। সে সময়ে প্রতি জাহাজে ৫০ জন যাত্রী বহনের অনুমতি দেয়া হয়।

কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাড়ে সাত মাস পর গত ৩ এপ্রিল সুন্দরবনে দর্শনার্থী প্রবেশে ফের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে গত সাড়ে চার মাস সুন্দরবন ভ্রমণ বন্ধ রয়েছে। 

ডেভিড আরও বলেন, খুলনায় প্রায় শতাধিক ট্যুর অপারেটর আছে। পর্যটনের সঙ্গে সম্পৃক্ত আছেন প্রায় ১৫০০ কর্মকর্তা ও কর্মচারী। বনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ট্যুর অপারেটরদের বিশাল ক্ষতি হয়েছে। কিছুটা হলেও তারা এখন ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536