সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত ব্রিজের নিচ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
চুয়াডাঙ্গায় পরিত্যক্ত ব্রিজের নিচ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত ব্রিজের নিচ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমার নদের পরিত্যক্ত ব্রিজের নিচ থেকে পল্লী চিকিৎসক তৌহিদুল ইসলাম (৪০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ডম্বরপুর ও মাধবপুর গ্রামের মাঝামাঝি ব্রিজের নিচ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তৌহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

কালিদাসপুর ইউনিয়ন পরিষদের ডম্বরপুর গ্রাম ৭ নং ওয়ার্ড সদস্য আফিল উদ্দীন জানান, স্থানীয় কয়েকজন সকালে ব্রিজের নিচে তৌহিদুল ইসলাম এর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ব্রিজের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেল, ব্যাগ ও স্যান্ডেল পাওয়া গেছে। এর পাশেই ঘাসের উপরে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এটা পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রাতের যে কোন সময় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536