ফরিদপুরের নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানিয়েছে ভাঙ্গা হাইওয়ে পুলিশ। পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি হেলাল উদ্দিন জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্স ও ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

