নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে শনিবার বিকেলে গোসল করতে নেমে কিশোরীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভগ্নিপতি, শ্যালক ও শ্যালিকা।
মৃতরা হলো, গোপালগঞ্জের কাশিয়ানী থানার মনাগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান, নড়াইল কালিয়া থানার রঘুনাথপুর এলাকার বাসিন্দা আকরাম মিয়ার ছেলে গালিব এবং সুরাইয়া আক্তার। তারা সিদ্ধিগঞ্জের দক্ষিন কদমতলী এলাকার এডভোকেট জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে শ্যলক ও শালিকাকে নিয়ে গোসল করতে ডিএনডি লেকে নামে দুলা ভাই রাশেদুজ্জামান। প্রায় আধা ঘণ্টা পর তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ারের ডুবুরি দল পানিতে নেমে প্রথমে ভগ্নিপতি রাশেদুজ্জামান এরপরে শ্যালক ও শ্যালিকার মরদেহ উদ্ধার করে।
রেডিওটুডে নিউজ/আনাম

