ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৬, ১৯ আগস্ট ২০২৬

Google News
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন স্থাপন করা এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার গভীররাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় ক্যামেরাটি চুরির সময় তাকে গেআটক করা হয় বলে হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান জানিয়েছেন।

গ্রেপ্তার ফারুক (৪০) দাউদকান্দির মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে। তাকে নিয়মিত মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলেছে হাইওয়ে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ওসি প্রেমদাস রায় বলেন, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের রায়পুর এলাকায় একটি এআই ক্যামেরায় ওঠার চেষ্টা করেন ফারুক। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে আটক করে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করে।

সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে করা নিয়মিত মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, মহাসড়কে স্থাপিত ক্যামেরাগুলোর নিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে। এসব ক্যামেরা দেশের সম্পদ। এগুলো থাকলে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। তাই ক্যামেরাগুলোর নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসতে হবে।

 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের