ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ার মানুষের জন্য চীনের সরকারের দেওয়া জরুরি মানবিক সহায়তা সামগ্রী দেশটিতে পৌঁছেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে কলম্বিয়ার রাজধানী বগোটায় পৌঁছায় এসব ত্রাণ সামগ্রী।
প্রায় ৮০ টন ওজনের এই ত্রাণসামগ্রীর মধ্যে প্রধানত জেনারেটর, পানি পরিশোধন ট্রাক বা ওয়াটার পিউরিফিকেশন ট্রাক, জীবাণুমুক্তকরণ ইউনিট, সৌর চালিত আলোর সরঞ্জাম, তাঁবু এবং কম্বল অন্তর্ভুক্ত রয়েছে।
গত ১০ আগস্ট ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প কলম্বিয়াকে আঘাত করে, যার ফলে দেশটিতে বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চীন সরকার কলম্বিয়ার দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগ পরবর্তী পুনর্গঠন প্রচেষ্টাকে সমর্থন করার জন্য অবিলম্বে জরুরি নগদ সহায়তা ও মানবিক ভূমিকম্প ত্রাণ সরবরাহ করার সিদ্ধান্ত নেয়।
রেডিওটুডে নিউজ/আনাম

