ভারতশাসিত কাশ্মীর সফর করেছেন মার্কিন রাষ্ট্রদূত সের্গেই গর

বৃহস্পতিবার,

২০ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

২০ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ভারতশাসিত কাশ্মীর সফর করেছেন মার্কিন রাষ্ট্রদূত সের্গেই গর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৬, ১৯ আগস্ট ২০২৬

Google News
ভারতশাসিত কাশ্মীর সফর করেছেন মার্কিন রাষ্ট্রদূত সের্গেই গর

ভারতশাসিত জম্মু ও কাশ্মীর সফর করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সের্গেই গর। এসময় তিনি কাশ্মীরকে "ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ" হিসেবেও বর্ণনা করেছেন।

মি. গর বলেন, "এখানে আসতে পেরে আমি খুব খুশি, এটি একটি অত্যন্ত সুন্দর জায়গা।"

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে তার বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকটিকে সন্তোষজনক বলে অভিহিত করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও। তিনি বলেছেন, "স্পষ্টতই, কিছু সমস্যা রয়েছে যা আগামী দিনে সমাধান করতে হবে, তবে এই আলোচনাগুলো সের্গেই গর ও ওয়াশিংটনের পাশাপাশি আমার ও নয়াদিল্লির মধ্যেও অব্যাহত থাকবে। আমরা আশা করি যে আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং জম্মু ও কাশ্মীরের মধ্যকার সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে।"

প্রায় ১৫ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন রাষ্ট্রদূত কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। এর আগে ২০১১ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত টিম রোমার শ্রীনগরে তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের