সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দলে ডাক পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৯, ২৬ জুন ২০২১

আপডেট: ০৪:১০, ২৭ জুন ২০২১

Google News
দলে ডাক পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ

মাহমুদুল্লাহ রিয়াদ

আসন্ন জিম্বাবুয়ের সফরে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

গত বুধবার জিম্বাবুয়ে সফরের জন্য ১৭ জনের বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করা হয়। যেখানে রাখা হয়নি দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। তবে আজ এক বিজ্ঞপ্তিতে রিয়াদের অন্তর্ভূক্তির খবর জানিয়েছে বিসিবি।

এর মধ্যদিয়ে দীর্ঘ প্রায় দেড় বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরলেন তিনি। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক।

আগামী ২৯শে জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ টেস্ট দল। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্ট মাঠে গড়াবে আগামী ৭ই জুলাই। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536