করোনায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮.৫৯%

করোনায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ১৯ জুন ২০২১

আপডেট: ০২:৫৩, ১৯ জুন ২০২১

Google News
করোনায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৯ জনে। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন  আরও তিন হাজার ৮৮৩ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে  দাড়াল আট লাখ ৪৪ হাজার ৯৭০ জনে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫২৮টি ল্যাবে ২০ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়।  এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৭৮ হাজার ৪২১ জন করোনা থেকে সুস্থ হলেন।

নতুন ৫৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ১৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন ও ষাটোর্ধ্ব ২৬ জন রয়েছেন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে আটজন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগে দু’জন ও ময়মনসিংহ বিভাগে একজন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের