নভেম্বরের ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩৪৬ মিলিয়ন ডলার

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৫ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৫ ফাল্গুন ১৪৩২

Radio Today News

নভেম্বরের ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩৪৬ মিলিয়ন ডলার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৪, ১৩ নভেম্বর ২০২৫

Google News
নভেম্বরের ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩৪৬ মিলিয়ন ডলার

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে এক দিনে রেমিট্যান্স এসেছে ১১৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ৪০৬ কোটি টাকা (১ ডলারে ১২২.২৮ টাকা ধরে)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এদিকে নভেম্বর মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ১ হাজার ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ হাজার ৪৬৮ কোটি টাকা।
গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ৯৪৬ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ৩৯ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া চলতি অর্থবছরের ১২ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১১ হাজার ৪৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬.১ শতাংশ বেশি। 
প্রসঙ্গত, অক্টোবর মাসে দেশে এসেছিল ২৫৬ কোটি ডলারের বেশি। এ ছাড়া সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের