রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ঢাবি’র আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন  ফলিত গণিত বিভাগ 

বিশ্ববিদ্যালয় রিপোর্টার:

প্রকাশিত: ১৫:৩২, ২১ সেপ্টেম্বর ২০২২

Google News
ঢাবি’র আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন  ফলিত গণিত বিভাগ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২-২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে ফলিত গণিত বিভাগ এবং রানার আপ হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার স্বাগত বক্তব্য রাখেন। এসময় শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ  বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এই প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের নারী ফুটবল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নারী ফুটবল দলের এই অসাধারণ সাফল্যে বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতাকে বাংলাদেশের নারী ফুটবল দলের প্রতি উৎসর্গ করেন।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮৩টি ফুটবল টিম অংশগ্রহণ করে। আজ কেন্দ্রীয় খেলার মাঠে উত্তরাঞ্চলের চ্যাম্পিয়ন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দক্ষিণাঞ্চলের চ্যাম্পিয়ন ফলিত গণিত বিভাগের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সেরা খেলোয়াড় হয়েছেন ফলিত গণিত বিভাগের মো. নাজমুল হাসান রকিব।

রেডিওটুডে নিউজ/ইআ

ইমদাদুল আজাদ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536