বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শিক্ষার্থীদের স্বার্থে যেসব বিষয় বাধ্যতামূলক করেছে সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২১

Google News
শিক্ষার্থীদের স্বার্থে যেসব বিষয় বাধ্যতামূলক করেছে সরকার

ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে দীর্ঘ দেড় বছর পর আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খুললেও করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও বন্ধ হতে পারে বলে জানিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বারবার তাগিদ দেয়া হয়েছে।  

এ ব্যাপারে শিক্ষার্থীদের স্বার্থে তাদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০টি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। সেগুলো হলো-

১. চেকলিস্টের মাধ্যমে দৈনিক তদারকি করা হবে প্রতিষ্ঠান, এ সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে হবে ঢাকায়।

২. শিক্ষার্থীদের দৈনিক সচেতন করা হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার।

৩. হাত ধোয়ার ব্যবস্থা।

৪. দৈনিক প্রত্যেকের শরীরের তাপমাত্রা যাচাই- এজন্য গেইটে ৩০ মিনিট সময় বরাদ্দ।

৫. প্রয়োজনে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা।

৬. লক্ষণ থাকলে শিক্ষার্থীকে অনুপস্থিত হিসেবে বিবেচনা না করা।

৭. স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে বসানো।

৮. স্কুলে কোনো সমাবেশ না করা, তবে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে যার যার আসনে রেখে হালকা শারীরিক কসরত।

৯. পরিবেশ পরিচ্ছন্ন রাখা।

১০. হোস্টেলে বিশেষ নির্দেশনা অনুসরণ।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536