শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

৪৪তম বিসিএসের মৌখিকসহ পিএসসির সব পরীক্ষা স্থগিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৬, ২৫ জুলাই ২০২৪

Google News
৪৪তম বিসিএসের মৌখিকসহ পিএসসির সব পরীক্ষা স্থগিত

৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) মৌখিক পরীক্ষাসহ আগামী ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট এবং গণমাধ্যমের মাধ্যমে এসব তথ্য জানানো হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানান। এক খুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এতে বলা হয়, ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ৪৪তম বিসিএস মৌখিক (ভাইভা) পরীক্ষা, অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষা (জুন-২০২৪), নন-ক্যাডারের স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্ট, এমসিকিউ বা বাছাই পরীক্ষা, ব্যবহারিক বা সাঁটলিপি পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষাসহ পিএসসির সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536