অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দেশনা

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দেশনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৬, ২৩ আগস্ট ২০২১

আপডেট: ২৩:৪০, ২৩ আগস্ট ২০২১

Google News
অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দেশনা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রথম ডোজ নিয়ে দীর্ঘদিন অপেক্ষা করা ব্যক্তিদের দ্রুততম সময়ে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অফিশিয়াল ফেসবুক পেজে এক জরুরি ঘোষণায় এই তথ্য জানানো হয়।

ঘোষণাটিতে বলা হয়েছে, “যারা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে ২য় ডোজ গ্রহণ করুন।”

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল (২২ আগস্ট) দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ২২ ডোজ। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৬৪ হাজার ৮৯১ এবং নারী ৪১ লাখ ৫১ হাজার ১৩১ জন।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের