সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দীপিকার পাজামা খোলার দৃশ্য দেখতে হয়েছে তার বোনের!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ২৯ জুলাই ২০২১

আপডেট: ০১:১৮, ৩০ জুলাই ২০২১

Google News
দীপিকার পাজামা খোলার দৃশ্য দেখতে হয়েছে তার বোনের!

দীপিকা পাড়ুকোন ও আনিশা

দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে নতুন ভিডিও পোস্ট করলেন। ভিডিও তোলার ভৌতিক কায়দায় মুগ্ধ নেটিজনরা। ভিডিওর সঙ্গে তিনি ভূতের ইমোজিও জুড়ে দেন। মাস কয়েকের বিরতির পর নেটমাধ্যমে ফিরে এসেছেন দীপিকা। তারপর থেকেই তাঁর বিচিত্র ছবি ও ভিডিও ডিজিটাল দুনিয়া মাতাচ্ছে। কিন্তু নেট মাধ্যম বা বড় পর্দায় যে দীপিকাকে দেখতে পাওয়া যায়, তার সঙ্গে ঘরোয়া দীপিকার কোনও মিল নেই।

বাড়িতে দীপিকা আর কাজের ক্ষেত্রে দীপিকা— সম্পূর্ণ দুটো আলাদা ব্যক্তি। আর সেই তথ্যই ফাঁস করলেন বলি অভিনেত্রীর বোন অনিশা পাড়ুকোন। বেশ অনেক দিন আগে নেহা ধুপিয়ার চ্যাট শো-তে এসে অনিশা নিজের দিদির সম্পর্কে কথা বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেছিলেন, ‘বিরক্তিকর’।

দীপিকার বোন আনিশার কথা, ‘‘এসব কথা মানুষের জানা উচিত। দীপিকাকে সকলে খুব মার্জিত মনে করেন। কিন্তু বাস্তবে সে একেবারে অন্য রকম।’’

অনিশা তাঁর বক্তব্যকে জোরদার করার জন্য একটি ঘটনার বর্ণনা করলেন। দীপিকা ও অনিশা একই ঘরে ঘুমোতেন। এক দিন সকাল ৭টা নাগাদ দীপিকার অ্যালার্ম বেজে উঠেছে। অনিশা বুঝতে পারলেন, দীপিকা হয়তো জিমে যাবেন এ বার। কিন্তু সেই অ্যালার্মে অনিশারও ঘুম ভেঙে গিয়েছিল। তিনি এ পাশ ও পাশ করছেন বিছানায় শুয়ে। হঠাৎ তিনি দেখতে পেলেন, দীপিকা বিছানা ছেড়ে ওঠার সময়ে তাঁর পাজামা খুলে নীচে পড়ে গেল। অনিশার কথায়, ‘‘সেই সময়ে মানুষ কী করে? পাজামা তুলে নিয়ে পরে নেয়। দীপিকার তখন পাজামার দিকে মন নেই। সে এক বার আমায় দেখল, আমি ঘুম থেকে উঠে গেলাম কিনা।’’ বোন তাঁকে এই অবস্থায় দেখছে কিনা সেসব নিয়ে ভ্রূক্ষেপ নেই দীপিকার। এমনটাই জানিয়েছিলেন অনিশা।

অনিশা পেশাদার গলফার। তিনি সম্পূর্ণভাবে নিজের বাবা প্রকাশ পাড়ুকোনের পদাঙ্ক অনুসরণ করেছেন। অন্যদিকে প্রকাশের বড় কন্যা দীপিকা খেলার জগতে নিজের পেশা শুরু করলেও পরবর্তীকালে সেসব ছেড়ে মডেলিং ও অভিনয়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আত্মপ্রকাশ করেন।

রেডিওটুডে নিউজ/এসবি/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536