মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

তৃতীয় বিয়ের পিড়িতে বসছেন ন্যান্সি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৫, ৩০ জুলাই ২০২১

Google News
তৃতীয় বিয়ের পিড়িতে বসছেন ন্যান্সি

নাজমুন মুনিরা ন্যান্সি

চলতি বছরের ২ এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এরপর গতকাল বুধবার দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। আবার এরপরই পরবর্তী বিয়ের সময়ও জানিয়ে দিয়েছেন এই গায়িকা।

বুধবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, “সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা... ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্ত নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুর ও হয়।”

সেপ্টেম্বরেই বিয়ে করছেন, পাত্রও ঠিকঠাক। তবে পাত্র সম্পর্কে আগাম কোানো ইঙ্গিত দিতে চান না এই শিল্পী। গণমাধ্যমকে ন্যান্সি জানান, ‘আগামী সেপ্টেম্বরে আমি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি, তবে পাত্র কে, সেটা এখনই জানাতে চাই না।’

তিনি আরও বলেন, যদি সম্ভব হতো আগস্ট মাসেই বিয়েটা করতেন। কিন্তু শোকের মাসের পরই সুসংবাদটি দিতে চান সবাইকে।

বিয়ে নিয়ে আক্ষেপ ও মজার ছলে তিনি আরও বলেন, “আমার এর আগে বিয়ে হয়েছে কিন্তু মেহেদি দেয়া হয়নি। যেহেতু এবার দানে দানে তিন দান, তাই বিয়ের সব আয়োজন রাখবো কি না ভাবছি। মেহদি, প্রি ও পোস্ট ওয়েডিং- সবকিছু। আমি জীবন নিয়ে নতুন করে ভাবতে চাই। পেছন ফিরে তাকাতে চাই না।” তাই এবার মেহেদী পড়ে, ঢাকডোল পিটিয়েই তৃতীয় বিয়ে করবেন বলে জানান এই গায়িকা।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536