রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

টুটুল অধ্যায়ে তানিয়া আউট, সোনিয়া ইন

বিনোদেন ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ১৮ জুলাই ২০২২

আপডেট: ০০:৩৫, ১৯ জুলাই ২০২২

Google News
টুটুল অধ্যায়ে তানিয়া আউট, সোনিয়া ইন

সংগৃহিত ছবি

কণ্ঠশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদকে শোবিজে আদর্শ ও সুখী দম্পতি ভাবা হতো। ১৯৯৯ সালের ১৯ জুলাই সংগীতশিল্পী এস আই টুটুলকে বিয়ে করেন তানিয়া। ঠিক ২৩ বছর পর জানা গেল তাদের সেই সংসার ভাঙনের খবর। আজ ১৮ জুলাই প্রকাশ হয়েছে এস আই টুটুলের দ্বিতীয় বিয়ের খবর।

সে বিয়ের খবর জানিয়ে টুটুল আমেরিকা থেকে বিভিন্ন বার্তায় জানান, প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে ১ বছর হলো। টুটুল বলেন, ‘আমি তানিয়া সেপারেট ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়।’

তবে এই ডিভোর্সের ব্যাপারে মুখ খুলেননি তানিয়া আহমেদ।

এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। তাদের ভক্তরাও যেন চমকে গেছেন।

টুটুল-তানিয়ার সংসারে আছে তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন তারা।

এদিকে জানা গেল আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। তার সঙ্গেই বর্তমানে নিউ ইয়র্কে থাকছেন এই গায়ক।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536