মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬,

১৯ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬,

১৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

দুই বছর আগে বিয়ে করেছেন আদনান-মেহজাবিন

বিনোদেন ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ৮ নভেম্বর ২০২২

Google News
দুই বছর আগে বিয়ে করেছেন আদনান-মেহজাবিন

আদনান আল রাজীব ও মেহজাবিন চৌধুরী

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুন্জন দীর্ঘদিন ধরে শোবিজে ভেসে বেড়াচ্ছে। যদিও এ নিয়ে সবসময় নীরবতা পালন করেছেন দুজন। শোনা গিয়েছিল, বিয়েও করেছেন এই অভিনেত্রী ও নির্মাতা। তখনও চুপ ছিলেন তারা।

তবে এবার জানা গেল, দুই বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছেন মেহজাবীন-আদনান। তাদের এক ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন এমনটা।

মেহজাবীন-আদনানের ওই ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই বছর হয়েছে মেহজাবীন-আদনান বিয়ে করেছেন। এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। তারা গুলশানে থাকেন।’

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন মেহজাবীন। সেখানে আরও ছিলেন তানজিন তিশা, তাসনিয়া ফারিনও। তিশা সেখানে টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন। দেখা যায়, মেহজাবীন ও আদনান হাত ধরে হাঁটছেন। ওই ভিডিও থেকে তাদের সম্পর্কের বিষয়টি পুনরায় সামনে আসে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের