বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মোশাররফ-ফেরদৌসের সঙ্গে একই ছবিতে শ্রীলেখা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬:১৯, ১৭ জানুয়ারি ২০২৩

Google News
মোশাররফ-ফেরদৌসের সঙ্গে একই ছবিতে শ্রীলেখা

সংগৃহীত ছবি

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ঢাকায় এসেছেন। গত ১৫ জানুয়ারি পাঁচদিনের ঢাকা সফরে আসেন তিনি।

এ দেশের গণমাধ্যম কর্মীদের সঙ্গে সোমবার দিনভর কথা বলেছেন, বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত কথা বলেন এ অভিনেত্রী।

তিনি বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন জানিয়ে শ্রীলেখা বলেন, এ ছবিতে তার সঙ্গে বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও মোশাররফ করিমও কাজ করবেন৷

অবশ্য পরিচালকের নাম কিংবা ছবির নাম বলতে বলেননি তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে এই ছবির শুটিং হবে বলেও জানান তিনি।

এদিকে, শ্রীলেখা মিত্র অভিনীত 'এবং ছাদ' সিনেমাটি ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536