বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে ডা. জুবাইদা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে ডা. জুবাইদা

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানে ডা. জুবাইদাকে স্বাগত জানান মার্কিন ফার্স্ট লেডি। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিয়ে এই উদ্যোগে ৫৭টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি অংশ নেন প্রযুক্তি খাতের নেতারা।

সম্মেলনে জুবাইদা রহমান শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও মেধাবিকাশে আরও গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

তিনি বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর তাগিদ দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536