ডিরেক্টরস গিল্ডের সভাপতি হিরা, সাধারণ সম্পাদক সাগর

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ডিরেক্টরস গিল্ডের সভাপতি হিরা, সাধারণ সম্পাদক সাগর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫৩, ১১ মার্চ ২০২৩

আপডেট: ২২:৫৩, ১১ মার্চ ২০২৩

Google News
ডিরেক্টরস গিল্ডের সভাপতি হিরা, সাধারণ সম্পাদক সাগর

কামরুজ্জামান সাগর ও অনন্ত হীরা

নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৩-২৫ মেয়াদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি পদে অনন্ত হিরা ও কামরুজ্জামান সাগর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে গতকাল শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় রাত আটটায়।

কায়সার আহমেদ, মনোজ সেনগুপ্ত ও আশরাফুল আলম রন্টু সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামীম রেজা জুয়েল, অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, জহির খান প্রচার ও প্রকাশনা সম্পাদক, শুভ্র খান প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান এবং দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন যারা- এস এম শহিদুল ইসলাম রুনু, দীন মোহাম্মদ মন্টু, গাজী আপেল মাহমুদ, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, সৈয়দ আওলাদ ও শাহীন মাহমুদ।

গতকাল (শুক্রবার) সকাল ১০টা থেকে শুরু করে টানা বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের