ক্যাম্পাস সংলগ্ন এলাকায় জাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

সোমবার,

১৬ মার্চ ২০২৬,

২ চৈত্র ১৪৩২

সোমবার,

১৬ মার্চ ২০২৬,

২ চৈত্র ১৪৩২

Radio Today News

ক্যাম্পাস সংলগ্ন এলাকায় জাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৭, ১৬ মার্চ ২০২৬

Google News
ক্যাম্পাস সংলগ্ন এলাকায় জাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শারমিন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন জাবি প্রক্টর এ কে এম রশিদুল আলম।

রোববার রাত ১০টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে শারমিনের স্বামী ফাহিম আল হাসানকে হেফাজতে নিয়েছে পুলিশ।

তিনি বলেন, ‘শারমিন জাহানকে হত্যা করা হয়েছে এটা আমরা নিশ্চিত। হত্যাকাণ্ডের ঘটনায় এই মুহূর্তে তার স্বামীই আমাদের দৃষ্টিতে প্রধান সন্দেহভাজন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এর আগে প্রাথমিক তদন্তের ভিত্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, আজ দুপুর ২টা থেকে ৩টার মধ্যে শারমিনের স্বামী ফাহিম ইসলামনগরের বাসায় ফিরে বাইরে থেকে দরজা তালাবদ্ধ অবস্থায় পান। 

ঘরে ঢুকে তিনি শারমিনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার মাথায় আঘাত ছিল ও রক্তপাত হচ্ছিল।

পরে বাড়ির মালিকের সহায়তায় শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি রুবেল হাওলাদার বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে।’

প্রক্টর রশিদুল আলম বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি জানতে পারে।’ 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের