প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুর যাচ্ছেন। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম জেলা সফর। খনন কর্মসূচির উদ্বোধনের পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

