ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

সোমবার,

১৬ মার্চ ২০২৬,

২ চৈত্র ১৪৩২

সোমবার,

১৬ মার্চ ২০২৬,

২ চৈত্র ১৪৩২

Radio Today News

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৮, ১৬ মার্চ ২০২৬

আপডেট: ১১:১৪, ১৬ মার্চ ২০২৬

Google News
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা আজ সোমবার (১৬ মার্চ) থেকে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন। এ দিন সরকারি অফিসে তাদের শেষ কর্মদিবস। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও ঈদের ছুটি আজ থেকেই শুরু হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি রয়েছে। এছাড়া ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। এর ফলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি অফিসে মোট সাত দিনের ছুটি থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনের মধ্যে বলা হয়েছে, কার্যপ্রণালী বিধিমালা-১৯৯৬ অনুযায়ী নির্বাহী আদেশের মাধ্যমে এই ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত ছুটির সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। এতে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত। হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও ঔষধ সরবরাহকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের