চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির চুক্তি বৈধ

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬,

২৮ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬,

২৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আপিল খারিজ

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির চুক্তি বৈধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩, ১২ মার্চ ২০২৬

Google News
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির চুক্তি বৈধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি প্রক্রিয়াকে বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে উক্ত চুক্তি বাস্তবায়নে আর কোনো আইনি বাধা থাকলো না।

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’-এর সঙ্গে সমঝোতা স্মারক সই করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ‘বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম’-এর সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন একটি রিট পিটিশন দায়ের করেন।

উক্ত রিটের শুনানি শেষে এর আগে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ একটি দ্বিধাবিভক্ত রায় প্রদান করেছিলেন। পরবর্তীতে বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠানো হয়।

গত ২৯ জানুয়ারি সেই একক বেঞ্চ চুক্তি প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে রায় দেন। আজ আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বহাল রাখলেন।

এই আদেশের ফলে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে এনসিটি টার্মিনাল পরিচালনার পথ সুগম হলো, যা বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের