দুই দেশ থেকে তিন কার্গো এলএনজি আনছে সরকার, ব্যয় কত?

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬,

২৮ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬,

২৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

দুই দেশ থেকে তিন কার্গো এলএনজি আনছে সরকার, ব্যয় কত?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০০, ১২ মার্চ ২০২৬

Google News
দুই দেশ থেকে তিন কার্গো এলএনজি আনছে সরকার, ব্যয় কত?

তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করার অনুমোদন দিয়েছে সরকার। এটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ২৮০ টাকা।

গতকাল বুধবার (১১ মার্চ) এক বৈঠকে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দেন।

যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ২০২৬ সালের ৫-৬ এপ্রিল সময়ের  জন্য এক কার্গো এলএনজি আনা হবে।

এর ব্যয় ধরা হয়েছে ৯০৭ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩০৪ টাকা। প্রতি এমএমবিটিইউ দাম ২১.৫৮ মার্কিন ডলার।

দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ৯-১০ এপ্রিল এবং ১২-১৩ এপ্রিল সময়ের জন্য আরও দুই কার্গো এলএনজি আনা হবে। প্রতিটি কার্গোর ব্যয় ধরা হয়েছে ৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা।

প্রতি এমএমবিটিইউ দাম ২০.৭৬ মার্কিন ডলার। এ ছাড়া একই সভায় পাম তেল ও রাইস ব্রাণ তেল আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের