আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার মেধাকে কাজে লাগাতে পারবেন। একটি নতুন কাজ শুরু করার পূর্বে সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। আপনার আত্মীয় এবং বন্ধুদেরকে আর্থিক দিক সামলাতে দেবেন না। নাহলে বিপুল খরচ বৃদ্ধি পাবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে অন্যদের সাহায্য নিন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনার কাছে থাকা অবসর সময়টি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।
মিথুন রাশি: আপনি আজ কোনও শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আপনার আজ একটি প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। তবে, আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনাও রয়েছে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি পাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোনও পারিবারিক সমস্যার কারণে কর্মক্ষেত্রে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। এই রাশির ব্যবসায়ীদের আজ প্রতিটি পদক্ষেপ পর্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ব্যায়াম করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। ভালোবাসার মানুষের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হতে পারেন। আপনি আজ একটি কাজে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পেতে পারেন।
সিংহ রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা কোনও উত্তেজনা এবং মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। জীবনকে একটি নির্দিষ্ট বিষয় বজায় রাখতে জীবনশৈলী পরিবর্তন করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। সন্ধ্যা নাগাদ আজ আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা শিক্ষার জন্য আজ আপনি একটি স্বল্পমেয়াদী কর্মসূচিতে নাম নথিভুক্ত করতে পারেন। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া একটি সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্য কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সতর্ক হন এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করুন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের সদস্যদের প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। কর্মক্ষেত্রে আজ আপনি একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বাবা-মায়ের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, আপনার আজ অর্থ সঞ্চয় করাও কঠিন হবে। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নিন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। একটি নতুন প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আর দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ আপনার মন শান্ত থাকবে। এর ইতিবাচক সুবিধা আপনি সারাদিন ধরে পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজ আপনার একজন অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে দেখা হতে পারে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি প্রকল্প অথবা পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হতে পারে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
কুম্ভ রাশি: কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন। যার ফলে, তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার মাধ্যমে আজ আপনি কিছু ভালো ধারণা এবং পরিকল্পনা পাবেন। পরিবারের সদস্যরা আজ আপনার সঙ্গে একটি অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মীন রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ বাচ্চাদের কাছ থেকে বাড়ির কিছু কাজ করতে গিয়ে সাহায্য পেতে পারেন। আজ আপনি একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষের কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন।
রেডিওটুডে নিউজ/আনাম

