ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার চার

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬,

২৮ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬,

২৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার চার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ১২ মার্চ ২০২৬

Google News
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার চার

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরসিজি) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চার বাহরাইনি নাগরিককে গ্রেপ্তার করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ মার্চ) বাহরাইন সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ছবি তোলা এবং সেগুলোর ভৌগোলিক অবস্থান (কোঅর্ডিনেটস) সংগ্রহের কাজে লিপ্ত ছিলো।

তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারদের মধ্যে একজন বিশেষ সাংগঠনিক নির্দেশে উচ্চক্ষমতাসম্পন্ন ফটোগ্রাফি সরঞ্জাম ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ করতেন এবং পরে এনক্রিপ্টেড সফটওয়্যারের মাধ্যমে তা সরাসরি ইরানি বিপ্লবী গার্ডের কাছে পাঠাতেন।

গ্রেপ্তার চারজনের বয়স ২২ থেকে ৩৬ বছরের মধ্যে। এই চক্রের আরও এক সদস্য (২৫) বর্তমানে দেশের বাইরে পলাতক রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে গ্রেপ্তারদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা ও হামলার খবরের মধ্যেই বাহরাইনের এই গ্রেপ্তারের ঘটনা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বাহরাইন সরকার একে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছে। সূত্র: আল জাজিরা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের