প্রতিবেশীদের বিরুদ্ধে ইরাকের আকাশসীমা ব্যবহার করা যাবে না: ইরাকি প্রধানমন্ত্রী

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১০ মার্চ ২০২৬,

২৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

প্রতিবেশীদের বিরুদ্ধে ইরাকের আকাশসীমা ব্যবহার করা যাবে না: ইরাকি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৫:২৯, ১০ মার্চ ২০২৬

Google News
প্রতিবেশীদের বিরুদ্ধে ইরাকের আকাশসীমা ব্যবহার করা যাবে না: ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে বলেছেন, প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলায় ইরাকের আকাশসীমা ব্যবহার করা যাবে না। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন যে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরাককে কোনো হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা উচিত নয়।

যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন দিক থেকে আসা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রে ইরাকের আকাশসীমা ভরে যায়।

আল-সুদানি রুবিওর সঙ্গে এক ফোনালাপে বলেন, ‘ইরাকের আকাশসীমা, ভূখণ্ড এবং জলসীমা যেন প্রতিবেশী দেশ বা অঞ্চলের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার না করা হয়—এটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেছে প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস।

তিনি আরও বলেন, ইরাককে চলমান সংঘাতে জড়িয়ে ফেলার যেকোনো চেষ্টা তিনি প্রত্যাখ্যান করেন এবং যেকোনো পক্ষের দ্বারা ইরাকের আকাশসীমা লঙ্ঘনেরও বিরোধিতা করেন।

যুদ্ধের শুরু থেকেই ইরাক এতে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দোষারোপ বায়নায় ইরান তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এর জবাবে ওই গোষ্ঠীগুলো ইরাকসহ পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর হামলার দাবি করেছে। সূত্র: আল জাজিরা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের