প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬,

২৮ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬,

২৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৩, ১২ মার্চ ২০২৬

Google News
প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তিনি সংসদ ভবনে পৌঁছালে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী, সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এবং দলীয় নেতারা তাকে স্বাগত জানান। নতুন সংসদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুরু হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এই অধিবেশনে নতুন সংসদের কার্যক্রম শুরুর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিল, নীতি নির্ধারণী আলোচনা এবং সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে বক্তব্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

এ দিকে নতুন সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা এবং আইন প্রণয়নের দিকনির্দেশনা এই অধিবেশনেই স্পষ্ট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের