মেয়ের সুন্দর মুখ দেখেই সময় কাটে বিপাশার

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

মেয়ের সুন্দর মুখ দেখেই সময় কাটে বিপাশার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪১, ৭ জুন ২০২৩

Google News
মেয়ের সুন্দর মুখ দেখেই সময় কাটে বিপাশার

মেয়ের সুন্দর মুখ দেখেই সময় কেটে যায় বলিউড অভিনেত্রী বিপাশার

বলিউড তারকা বিপাশা বসুর এখন মেয়ের মুখের দিকে তাকিয়েই সময় কেটে যায়। মেয়ের সুন্দর মুখ দেখে দেখে যেন তার পিপাসা মেটে না। তাইতো প্রতিনিয়তই মেয়েকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী।

কন্যার মুখ অন্যান্য তারকাদের তুলনায় আগেই প্রকাশ্যে এনেছিলেন অভিনন্দন অভিনেত্রী বিপাশা। ২০২২ সালের ২২ নভেম্বর প্রথম পৃথিবীর আলো দেখেছিল বিপাশার মেয়ে ‘দেবী’। চলতি বছর এপ্রিল মাসে দেবীর মুখ প্রকাশ্যে এনেছিলেন বিপাশা। আর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট দেবীর ছবি পাওয়া যায় অজস্র।

‘দেবী’ তো হলো বিপাশার মেয়ের ভালো নাম। বাঙালি ঐতিহ্য অনুযায়ী সবার অবশ্য একটি করে ডাকনামও  থাকে। তাই বিপাশাও তার কন্যার ডাকনাম ভেবে রেখেছেন। সবার সঙ্গে ভাগ করে নিতে চাইলেন সেই ডাক নামটিও। কী বলে ডাকছেন তারা তাদের কন্যাকে?

দেবীর সঙ্গে নিজের অজস্র ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে জানিয়েছেন, তার কন্যার ডাকনাম ‘মিষ্টি’। সেই সঙ্গে এঁকে দিয়েছেন হৃদয়চিহ্নও।

বিপাশা লিখেছেন, ‘বাঙালি মেয়ে তার ডাকনাম পেয়েছে’। নামটি রেখেছেন বিপাশার মা, মমতা বসু।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের