সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

‘বিয়ের পর আলহামদুলিল্লাহ বরকত আরও বেড়ে গেছে’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৮, ২২ নভেম্বর ২০২৪

Google News
‘বিয়ের পর আলহামদুলিল্লাহ বরকত আরও বেড়ে গেছে’

অভিনেত্রী সালহা খানম নাদিয়া। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। চলতি বছরের জুন মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরবর্তী সময় কেমন কাটছে ও বিভিন্ন বিষয়ে এ অভিনেত্রী কথা বলেছেন।  বিয়ের পরবর্তী সময় নিয়ে নাদিয়া বলেন, ‘হানিমুনে যাওয়ার দুইদিন পর চলে আসছি আলহামদুলিল্লাহ আরও বরকত বেড়ে গেছে, দু’জন একসঙ্গে কাজ করছি।’

নাদিয়া জানান, ‘আমার মায়ের অনুপ্রেরণায় মিডিয়ায় পথচলা শুরু। ইন্ডাস্ট্রিতে কোনও শত্রু নেই, নাটকের হিরো হিসেবে মনির খান শিমুল ভাইকে বেশি ভালো লাগতো। এখন তো সে মেইনস্ট্রিম নাটকে কাজ করছে না। এরপর মিশু ভাই মোশাররফ ভাইকে ভালো লাগে।’

শাকিব খানের নায়িকা হয়ে কাজ করার অফার প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘এটা নির্ভর করবে সিনেমাতে আমার ক্যারেক্টার কেমন হবে,  তার সঙ্গে কাজ করতে কোনও সমস্যা নেই।’

এছাড়া কলকাতায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত নাদিয়া। অভিনয়ের বাইরে যতটা সময় পান, সেখানেই দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536