সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

করোনা আক্রান্ত হয়ে সিডনির হাসপাতালে ভর্তি শাবনূর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৫, ৩০ ডিসেম্বর ২০২১

Google News
করোনা আক্রান্ত হয়ে সিডনির হাসপাতালে ভর্তি শাবনূর

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অস্ট্রেলিয়া থেকে এ তথ্য জানিয়েছেন নায়িকার বোন ঝুমুর।

ঝুমুর বলেন, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল শাবনূর আপুর। পরে তার নমুনা টেস্ট করানো হয়। করোনা পজিটিভ আসে। এরমধ্যে বুধবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার শাবনূরের ফেসবুক পেজে হাসপাতালের বেডে চিকিৎসারত তার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘আমি কভিড-১৯ পজিটিভ। সবাই আমার জন্য দোয়া করবেন, দ্রুত যেন সুস্থ হয়ে উঠি।

ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়িকা দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে আসেন তিনি। গত ১৪ ডিসেম্বর ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনটির আগে দেশে আসার কথা থাকলেও পরে আর আসা হয়নি।

নব্বই দশক থেকে ঢাকাই ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দেশের প্রথম সারির নায়িকা হিসেবে ২০১০ সাল পর্যন্ত টানা অভিনয় করেন এ তারকা।

১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনূরের।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536