মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী হলেন সামানজার সাঈদ

রোববার,

১২ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

রোববার,

১২ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী হলেন সামানজার সাঈদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৫, ১১ জুলাই ২০২৬

Google News
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী হলেন সামানজার সাঈদ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। আজ সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। সামানজার সাঈদ ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আসরে প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী, দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের যাত্রা শুরু হয়েছিল তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের উদ্দেশ্যে। সময়ের সঙ্গে আমরা এগিয়েছি। ইতিমধ্যে মডেলিংয়ের ১০টি ব্যাচ বেরিয়েছে, যেখান থেকে অনেকেই এখন খুব ভালো কাজ করছেন।’

এবারের প্রতিযোগিতার বিচারক ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’–এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে বসবে মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসর, সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। যার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের