যুদ্ধে ইরানের ড্রোন উৎপাদন বেড়েছে ৩ গুণ

রোববার,

১২ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

রোববার,

১২ জুলাই ২০২৬,

২৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

যুদ্ধে ইরানের ড্রোন উৎপাদন বেড়েছে ৩ গুণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ১১ জুলাই ২০২৬

আপডেট: ০০:০৪, ১২ জুলাই ২০২৬

Google News
যুদ্ধে ইরানের ড্রোন উৎপাদন বেড়েছে ৩ গুণ

যুদ্ধ চলাকালে ইরান ড্রোন উৎপাদন সক্ষমতা তিন গুণ বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবন আল-রেজা। ইরানের তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানায়  আলজাজিরা

ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ইরানি মেধাবী জনশক্তি এবং আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগই দেশের প্রতিরক্ষা শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।’

তিনি আরো বলেন, ‘যুদ্ধের চরম মুহূর্তেও প্রতিরক্ষা উৎপাদন বন্ধ হয়নি; বরং ড্রোন উৎপাদন সক্ষমতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে।’

ইরানের দাবি অনুযায়ী, যুদ্ধকালীন সময়ে প্রযুক্তিগত অবকাঠামো ও গবেষণায় বিনিয়োগের ফলেই এই উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের